সিলেট উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৭:২০:০৭ পূর্বাহ্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশন

ছবি : নিজস্ব


ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর দে বলেছেন, বিশ্বের সর্বস্থানে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছে। আমি আশা করি এই কলেজ থেকে শিক্ষার্থীরা চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করে সুনামধন্য ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মনের মানুষ হয়ে উঠবে। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। শুধু নামের আগে ডাক্তার খেতাব লাগালে চলবে না, সেবার মনমানসিতা নিয়ে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।

মঙ্গলবার (২জুলাই) সকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরাত ভারতীয় শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য) শ্রী মানষ কুমার মুস্তাফী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম (অব:), একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভুঁইয়া, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদুল আলম, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবিনা সুলতানা প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের