ছাত্রলীগ কর্মী আরিফ হ ত্যা র প্রতিবাদে মানববন্ধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ছাত্রলীগ কর্মী আরিফ হ ত্যা র প্রতিবাদে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১১:০৯:৫০ পূর্বাহ্ন

ছাত্রলীগ কর্মী আরিফ হ ত্যা র প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত


সিলেট স্টেইট কলেজের মেধাবী শিক্ষার্থী, সিলেট জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী শহীদ আরিফ আহমেদ এর হত্যার প্রতিবাদ ও জড়িত খুনি হিরন মাহমুদ নিপুকে দ্রুত গ্রেফতারের দাবীতে মাননববন্ধন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত ছাত্রলীগ কর্মী আরিফের মা আঁখি বেগম এর সভাপতিত্বে ও জুয়েল আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা জজকোর্ট সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, শহিদুল ইসলাম, শাকিল আহমদ, মনোয়ারা বেগম, পারুল বেগম, জাহানারা বেগম, মইনুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় কর্তাব্যক্তির প্রভাব খাটিয়ে কাউন্সিলর নিপু গ্রেফতার এড়িয়ে চলেছেন। আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকা সত্বেও সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করছে না। ফলে নিহত আরিফের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। প্রাণ ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে ভবঘুরে দিনযাপন করছেন।

বক্তারা নিহত আরিফ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার জোর দাবি জানান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের