‘সরকারী ত্রাণ অপ্রতুলতার কারণে মানুষের দু র্ভো গ ক্রমশ বাড়ছে’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

‘সরকারী ত্রাণ অপ্রতুলতার কারণে মানুষের দু র্ভো গ ক্রমশ বাড়ছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন

‘সরকারী ত্রাণ অপ্রতুলতার কারণে মানুষের দু র্ভো গ ক্রমশ বাড়ছে’

ছবি : নিজস্ব


আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, বন্যায় সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারী ত্রাণ অপ্রতুলতার কারণে মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। এই কঠিন সময়ে মানবতার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়িয়েছেন। আল্লাহ পাক তাদের উত্তম প্রতিদান দান করুন।

তিনি বলেন, আকস্মিক বন্যায় আমাদের উলামায়ে কেরামগণও কমবেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু লোক লজ্জার ভয়ে তারা কারো কাছ থেকে সহযোগিতা নিতে পারেন না। আনজুমানে খেদমতে কুরআন সেইসব উলামায়ে কেরামের পাশে দাঁড়িয়েছে। সামর্থবানদের উচিত বন্যায় ক্ষতিগ্রস্ত উলামায়ে কেরামের সহযোগিতায় এগিয়ে আসা। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।

তিনি রোববার বিকেলে নগরীর বন্দরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত উলামায়ে কেরামের মাঝে খাদ্যসামগ্রী ফুডপ্যাক উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আনজুমানের ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা খলীলুর রহমান, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা শামীম আহমদ সিদ্দিকী, জয়নাল আবেদীন ও মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের