ছবি: সংগৃহীত
সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেটস্থ বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ। রোববার পরিষদের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই, পিরিজপুর ও ভার্থখলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে ও ইবনে সিনা হাসপাতাল সিলেটের সহকারী জেনারেল ম্যানেজার এন্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হকের উপস্থাপনায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. আল আমীন, পরিষদের উপদেষ্টা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিলন, সমাজ কল্যাণ সম্পাদক ও ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক আশরাফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুবকর, খলিলুর রহমান ও জাহারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, আকস্মিক বন্যায় সিলেটের বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। অতীতের মতো এই দুর্যোগে সিলেটস্থ বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ আর্তমানবতার কল্যাণে সক্রিয় রয়েছে। ভবিষ্যতেও সক্রিয় থাকবে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




