ছবি: নিজস্ব
কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এবং সিলেট মহানগর পুলিশ (এসএমপি) পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন কাউন্সিলর ও কর্মকর্তারা।
সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের নেতৃত্বে মঙ্গলবার বেলা তিনটায় জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিকেল ৪টায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সিসিকের সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান বলেন, স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হলো সিটি কর্পোরেশনের পূর্ব ঘোষিত তিনদিনের কর্মসূচি। এখন আর নতুন কোনো কর্মসূচি নয়। যুক্তরাজ্য সফরে থাকা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও এর মধ্যে এসে পড়বেন। তিনি আসার পর আমরা নতুন করণীয় নির্ধারণ করবো।
জৈন্তা বার্তা / টিটু




