ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন,সিলেটে গুণিজন সম্মাননা দিলো বিএসপিএ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন,সিলেটে গুণিজন সম্মাননা দিলো বিএসপিএ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১০:২৫:৩৫ পূর্বাহ্ন

ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন,সিলেটে গুণিজন সম্মাননা দিলো বিএসপিএ

ছবি: সংগৃহীত


সিলেটে উদযাপিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের শততম বছর। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা (এআইপিএস) অনুমোদিত সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশর (বিএসপিএ) সিলেট শাখা মঙ্গলবার দিনটিতে আয়োজন করে নানা অনুষ্ঠানমালার। 

আয়োজনের মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান। এবছর বিএসপিএ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন- বিএসপিএ সিলেটের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কপোর্রেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। 

বিএসপিএ সিলেটের সভাপতি মঞ্জুর আহমদ ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি মান্না চৌধুরী। সম্মাননাপ্রাপ্ত আব্দুল মালিক চৌধুরীর উপর প্রতিবেদন পাঠ করেন বিএসপিএ কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ক্রীড়া সাংবাদিকরা হচ্ছেন ক্রীড়াঙ্গনের চোখ। তাদের বাদ দিয়ে ক্রীড়ার উন্নয়ন কল্পনা করা যায়না। তিনি বলেন, গুণী মানুষকে সম্মান দিলে সমাজে গুণীজন জন্ম নেয়। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসে আব্দুল মালিক চৌধুরীর মতো একজন কিংবদন্তীতূল্য গুণী সাংবাদিককে সম্মান দিয়ে বিএসপিএ প্রশংসনীয় কাজ করেছে।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী তার বক্তব্যে দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা বিষয় তুলে ধরেন। আগেকার সাংবাদিকতায় কিভাবে সমস্যাসংকুল পথ পাড়ি দিতে হতো-সেইসব অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি বলেন, বর্তমান আধুনিক যুগে সাংবাদিকতার প্যাটার্ন পরিবর্তন হয়েছে। তবে সাংবাদিকতা হচ্ছে একটা আদর্শ। এই শব্দটার মধ্যেই ন্যায়, সত্য, ধৈর্য, সাহসিকতা, যোগ্যতা এবং মানবিক গুণাবলি রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী খাবীর, জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ শিব্বির আহমদ, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন ও আন্তর্জাতিক ক্যারম প্লেয়ার আনিস আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএসপিএ সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ক্রীড়ালেখক ও সংগঠক মাশরুর রাসেল, বিএসপিএ সদস্য শাহীন আহমদ, জুয়েল আহমদ নুর, মোহাম্মদ জহির খান, জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, যে, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে আত্মপ্রকাশ ঘটে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস)। এ দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ২ জুলাই ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়। এবছর দিবসটির শত বছর পূর্তি হলো।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের