সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আ হ ত ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আ হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ০১:২৪:২৭ পূর্বাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আ হ ত ৩

ছবি: সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ৩জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, থাই গ্লাস নিয়ে একটি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন ২৩-১২৮৩)  সিলেটের দিকে আসছিলো। দ্রুত গতির কারণে পথিমধ্যে নাজিরবাজার পার হয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় গাড়ির চালক ও তার পাসে বসা দুজন গুরুতর আহত হন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ওসমানীনগরের তাজপুর স্টেশনের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রথমে উদ্ধারকৃত আহত দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসাতালে পাঠায়। পরে পিকআপচালককে মেশিন দিয়ে কেটে বের করে হাসপাতালে নিয়ে যান তারা। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন- খবর পেয়ে আমাদের পুলিশ টিমও ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের