কমলগঞ্জে বিষ পানে আ ত্ম হ ত্যা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিষ পানে আ ত্ম হ ত্যা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ০৬:২৮:০৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিষ পানে আ ত্ম হ ত্যা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ পানে হিমেল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষ পান করেন তিনি।

মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সে মানষিক রোগে ভুগছিল। পারিবারের সকলের অজান্তে অভিমান করে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল মৌলভীবাজার প্রেরণ করেন। সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষ পানে নিহত হিমেল মিয়া দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভুগছেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী চলে যায় বাপের বাড়ি। তারপর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। পরিবারের সকল সদস্যদের মারধর করা শুরু করে। সকালে সবার অগোচরে বিষ পানে করে। 

এম সি



শীর্ষ সংবাদ: