ফাইল ছবি
দৈনিক জৈন্তাবার্তা’র স্টাফ ফটোগ্রাফার মোবারক হোসেন পাপ্পুর পিতা জাকির হোসেন ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার (৩ জুলাই) বেলা ১ টায় সিলেট নগরের আম্বরখানাস্থ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী একপুত্র এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ এশা সিলেট নগরের মজুমদারী জামে মসজিদে জাকির হোসেনের জানাজার নামায অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাকির হোসেনকে সিলেট নগরের মানিকপীর পিলায় দাফন করা হবে।
এদিকে দৈনিক জৈন্তা বার্তা’র স্টাফ ফটোগ্রাফার মোবারক হোসেন পাপ্পুর পিতা জাকির হোসেনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জৈন্তা বার্তা পরিবার।
জৈন্তাবার্তা / মনোয়ার




