বিশ্বনাথে বন্যায় কর্মহীন নিম্ন আয়ের মানুষ: গোখাদ্যের তী ব্র সংকট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বিশ্বনাথে বন্যায় কর্মহীন নিম্ন আয়ের মানুষ: গোখাদ্যের তী ব্র সংকট

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১০:০০:০৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে বন্যায় কর্মহীন নিম্ন আয়ের মানুষ: গোখাদ্যের তী ব্র সংকট

ছবি : নিজস্ব


টানা তৃতীয় বারের মত বিশ্বনাথের নিম্নাঞ্চল ও সরমা নদীর তীরবর্তী এলাকা বন্যা আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৫ টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ তৃতীয় ধাপে পানিবন্ধি হয়ে পড়েছে। আবারও কাঁচা পাকা সড়ক, স্কুল কলেজ, মাঠ ঘাট পানিতে তলিয়ে গেছে।

উপর্যুপরি বন্যায় ক্ষতির তালিকা দীর্ঘতর হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর সহ নিম্ন আয়ের হাজার হাজার মানুষ। ১ম ও ২য় ধাপে রাস্তা ঘাট, ঘর-বাড়ি, শাকসবজি ও আউশ ধান আবাদের ব্যাপক ক্ষতি হয়। এই ক্ষতির পরিমাণ এখন ও নির্ধারণ করা হয়নি। গেল দু' বারের বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠার আগেই নতুন করে আবার আমন আবাদের বীজতলা তলিয়ে গেছে। সরকারি বেসরকারি মিলিয়ে কেউ ত্রাণ পায় আর কেউ পাচ্ছে না এমন তথ্যচিত্র দীর্ঘ হচ্ছে।

বুধবার (৩ জুলাই) সরমা নদীর একাধিক পয়েন্ট দিয়ে বিশ্বনাথে পানি প্রবেশের দৃশ্য দেখে গেছে। ১ নং লামাকাজি ইউনিয়ন ও খাজাঞ্চি ইউনিয়নের উত্তর সীমান্ত এলাকার ঘরবাড়িতে ডুকেছে পাহাড়ি ঢল। বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরো বৃদ্ধি পাবে এমনটিই বলছেন বিশেষজ্ঞরা।

তৃতীয় ধাপে বন্যায় ঘরবাড়ি ডুবে গেলে কিংবা বসবাস অনুপযোগী হলে আশ্রয় কেন্দ্র খোলে দেওয়া হবে এমন  টি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

এদিকে বন্যা আসে, বন্যা যায়। অতীতে ও অনেক বন্যা এসেছে। বন্যা শেষে প্রকৃতি স্বাভাবিক হয়। হাওর বাওর, খাল-বিল, অনাবাদি ক্ষেতে আগাছা, ঘাস, তৃণলতা জন্মায়। কচুরিপানার বিপুল সম্ভার থাকে পুকুর, খাল,নদে। সময়ের সাথে সাথে প্রকৃতি ঘুরে দাঁড়ায় কিন্তু এবারের চিত্র ভিন্ন। দু-ধপা বন্যায় সব যেন জ্বালিয়ে বিরাণ করে দিয়েছে। এখন তৃতীয় ধাপের তাবা।

সমতল ও জলাবরণ জমি, কাঁচা সড়ক, খাল, পুকুর, বিল, হাওরের কোথাও নেই ঘাস, লতাগুল্ম ও কচুরিপানা। আধুনিকতার যাঁতাকলে ধানের মৌসুমে গৃহস্থরা এখন আর আগের মত যত্ন করে খড়কুটো সংগ্রহে রাখেন না। গরু লালন পালন এখন কৃষকের পেশায় মানায় না এমন অঘোষিত আভিজাত্যপূর্ণ বাঁচার তাগিদ কৃষকের মাঝে। আধুনিক কৃষি যন্ত্রপাতি সময় বাঁচিয়ে দেওয়ায় ফুরসত পেয়ে কৃষক এখন স্বস্তিতে স্বাবলম্বী। গরু, মহিষের উৎপাদন নিয়ে অর্থনৈতিক চিন্তা এখন খামারিরা করেন। গাঁও গ্রামের যে দু-চার কৃষক এখনও গরু,মহিষের লালন পালন করেন তারা এখনও  প্রাকৃতিক গো খাবারের উৎসের উপর নির্ভরশীল। প্রকৃতি বিরূপ হলে গোখাদ্যের সংকট মোকাবিলায় কৃষকদের হিমশিম খেতে হয়। এবারও তার ব্যাতিক্রম নয়। বন্যা চলে যাওয়ার পর বিশ্বনাথের উত্তর সীমান্তবর্তী এলাকার কৃষকেরা চুড়ান্ত সংকটময় মুহূর্ত পার করছেন।

আবাদি, অনাবাদি জমি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এবং ধীর গতিতে বন্যার পানি কমার কারণে পচে গেছে ঘাস, ভেসে গেছে কচুরিপানা, নষ্ট হয়েছে তৃণলতা। সঞ্চিত খড়কুটো ও ধানের তোস দিয়ে সময় কাটিয়ে দেওয়া দুঃস্বপ্ন কৃষকের কাছে এমনটি জানা গেছে সরজমিনে কৃষকদের সাথে কথা বলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে জমিতে ঘাস উৎপাদন না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবেনা এমনটাই জানিয়েছে কৃষি অফিস।

গরু লালন পালনকারী গৃহস্থরা দূর-দূরান্ত থেকে যতসামান্য কচুরিপানা ও লতাগুল্ম সংগ্রহ করে কোনরকম গরু, ছাগল, ভেড়া ও মহিষের জীবন রক্ষা করতে দেখা গেছে। এতে ভেঙে যাচ্ছে পশু স্বাস্থ্য। এছাড়া মৌসুমি রোগবালাই এর নিরাময়ে চিন্তিত কৃষক কূল গরু মহিষ নিয়ে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাহিদ নাওরিন সুলতানা জানানঃ গোখাদ্য সংকট কৃষকদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। সরকারি কোন সহায়তা গৃহস্থরা পাবে না। রোগবালাই প্রতিরোধে সার্বক্ষণিক সেবা দেবে উপজেলা হাসপাতাল।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের