জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৩ ০৩:১৯:০৪ পূর্বাহ্ন

জঙ্গি সন্দেহে আরও  ১৭ জন আটক

ছবি: সংগৃহীত


জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে আটক করা ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার সোহেল তানজিম রয়েছেন। এছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন পঙ্গুও রয়েছেন। 

উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন জঙ্গি সন্দেহে তাদের আটক করে। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে।

মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সেই জঙ্গি আস্তানা থেকে পলায়ন করা এই ১৭ জনই জঙ্গি। আটকের পর পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। আটককৃতরা জঙ্গি সংগঠন 'ইমাম মাহমুদ কাফেলা'র সদস্য হতে পারে বলে মনে করছেন ইউপি চেয়ারম্যান মুহিবুল।

এর আগে শনিবার সকালে কর্মধা ইউনিয়নের বাইশালী টিলায় থাকা জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গি ও ৩ শিশুকে আটক করে সিটিটিসি, সোয়াট ও পুলিশ। এ সময় অভিযানের খবর পেয়ে অনেকেই পাহাড়ের ভেতরে আত্মগোপনে চলে যায়। অভিযানের পর থেকে স্থানীয় এলাকায় আতঙ্ক কাজ করে। ধারণা ছিল পাহাড়ের ভেতরে সেই আস্তানা থেকে জঙ্গিদের কমান্ডার হিসেবে পরিচিত আব্দুল আহাদ মেন্দিকে কাঁধে বহন করে চলে যায় তারা।

সিএনজিচালক রবিউল্লাহ বলেন, আটক অপরিচিত লোক তাদের একজনকে কাঁধে বহন করে নিয়ে গাড়িতে আসে। আমার গাড়িতে তিনজন ওঠে। তারা আমাদের জানায় বনভোজনে এসেছে। তারা বলেছে মৌলভীবাজার যাবে। তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে কথাবার্তা সন্দেহজনক হলে কৌশলে পরিষদে নিয়ে আসি। সিএনজিচালক আবদুল কুদ্দুস বলেন, আমার গাড়িতে ছয়জন অপরিচিত লোক ওঠেন। এর মধ্যে একজন চিকিৎসক। আমিও তাদের নিয়ে পরিষদে আসি।

আরেক চালক জানান, আমার গাড়িতে ল্যাংড়া (পঙ্গু) একজন ব্যক্তি উঠেছিল তাদের সহযোগীদের নিয়ে। আমি তাদেরকে রবিরবাজার থেকে পরিষদের ভেতর নিয়ে আসি।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাচন
জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হ/ত্যা মা/মলায় শাহ আলম আট/ক
নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না: সিসিক প্রশাসক
১৫ কার্যদিবসেই ভূমি ছাড়পত্র ও নকশার অনুমোদন দিচ্ছে সিউক
বিচারহীনতায় বেপ/রোয়া ইন্টার্ন চিকিৎসকরা
মৌলভীবাজারে গ্রে/প্তার সাবেক এমপির ছেলে সাদমান ও যুবলীগ নেতা নিক্সন
আজও চলছে শ্রমিক বিক্ষো/ভ
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন চার হাজারের বেশি মানুষ
শুধু পাসের হার নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য: এমপি এমরান
দেশের স্থিতিশীলতা ন/ষ্টে ভেতরে-বাইরে থেকে অ/পপ্রচার চালানো হচ্ছে: রিজভী