জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৫:০৮:২৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ছবি : নিজস্ব


জৈন্তাপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে রোপা আমন মৌসুমের প্রনোদনার সার, বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ( ৪ জুলাই ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে  রেমাল ঘূর্নিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্ণবাসন সহায়তার অংশ হিসাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

১১শ ২০ জন কৃষকদের মাঝে রোপা আমন, ৩শ জনের মাঝে নারিকেল চারা এবং ৫টি করে ৩০ টি গ্রুপের মধ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভুট্রামাড়াই মেশিন প্রদান করা হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জৈন্তাপুর পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।

এসময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের