বিশ্বনাথে বন্যার্তদের মাঝে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বিশ্বনাথে বন্যার্তদের মাঝে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৮:৪৩:৩৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে বন্যার্তদের মাঝে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভালবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর।

বৃহস্পতিবার (৪ঠা জুলাই ) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণির ব্যবস্থাপনায় দুটি স্থানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ দুদু মিয়ার সভাপতিত্বে ও সংবাদকর্মী ও সংগঠক মোস্তাক আহমেদ মুস্তাফার পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সুরেজা বেগম, ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়া। বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লাল মিয়া,কাওছার মিয়া,ছালেহ আহমদ,আব্দুর রহিম,দবির মিয়া। এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয় পুর গ্রামে পৃথক আরেকটি অনুষ্ঠানে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। শ্রমিকলীগ নেতা ছমির আলীর পরিচালনায় ও স্থানীয় মুরব্বি গোলাম মোস্তফার সভাপতিত্বে সেখানেও প্রধান অতিথি হিসেবে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ আব্দুল গণি। সব মিলিয়ে উভয় স্থানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের