ছবি : নিজস্ব
বন্যায় আক্রান্ত সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় ২ লক্ষ মানুষ। বন্যার কারণে বেকার সময় পার করছেন গৃহকর্তারা। নিম্ন আয়ের অস্বচ্ছল পরিবার গুলোতে চলছে হাহাকার। প্রাকৃতিক দুর্যোগে মানবেতর জীবনযাপন করা মানুষের পাশে দাঁড়িয়েছে ওসমানীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারের মধ্যে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, এস,আই সুবিনয় বৈদ্য সহ পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন,যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বর্তমান বন্যা পরিস্থিতিতে আমরা পুলিশের প্রত্যেক সদস্য বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয় কেন্দ্রের নিরাপত্তাসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
জৈন্তাবার্তা/ মনোয়ার




