রথযাত্রা উপলক্ষে দেবালয়ে সিসিকের অনুদান প্রদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

রথযাত্রা উপলক্ষে দেবালয়ে সিসিকের অনুদান প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৯:১০:৫৭ পূর্বাহ্ন

রথযাত্রা উপলক্ষে দেবালয়ে সিসিকের অনুদান প্রদান

ছবি: সংগৃহীত


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও পুনঃ রথযাত্রা উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেবালয়ের সংশ্লিষ্টদের হাতে অর্থ তুলে দেওয়া হয়। সভায় টেলিকনফারেন্সে যুক্ত হোন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সার্বিক সহযোগিতা করবে সিলেট সিটি কর্পোরেশন। সনাতন ধর্মবলম্বীগণ যাতে নির্বিঘ্নে রথযাত্রা উৎসব পালন করতে পারেন সে ব্যাপারে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আলাপ হয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় ঐতিহ্যের সাথে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়ে আসছে দীর্ঘকাল থেকে। এ অনুষ্ঠানমালায় সব ধরনের সহযোগিতা করবে সিসিক। 

সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর, মহানগর পুলিশের উপকমিশনার গোলাম দস্তগীর, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি রজত কান্তিগুপ্ত, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সিংহ, গৌতম চক্রবর্তী প্রমুখ। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের