নগর স্বাস্থ্যসেবা:কেন্দ্রে বিনামূল্যে হবে ডেঙ্গু পরীক্ষা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

নগর স্বাস্থ্যসেবা:কেন্দ্রে বিনামূল্যে হবে ডেঙ্গু পরীক্ষা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৯:১৪:১৭ পূর্বাহ্ন

নগর স্বাস্থ্যসেবা:কেন্দ্রে বিনামূল্যে হবে ডেঙ্গু পরীক্ষা

ছবি: সংগৃহীত


ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে থাকলে নগরীর কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসতাপাল এবং নগরস্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করানো যাবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি এ সুযোগ গ্রহণ করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। 

‘ডেঙ্গু প্রতিরোধে চাই জনসচেতনতা: সামাজিক আন্দোলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জন প্রচারণা করছে সিলেট সিটি কর্পোরেশন। বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার, পানি জমা করে না রাখা ও তিনদিনে একদিন জমা পানি ফেলে দেয়ার অনুরোধ জানিয়েছে সিসিকের স্বাস্থ্য বিভাগ। এসবের কারণে এডিশ মশার জন্ম হয়। 

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান বলেন, অব্যবহৃত গাড়ির টায়ার, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কঁাচ/প্লাস্টিকের বোতল/ক্যান, বিস্কুট বা চিপসের প্যাকেট, গাছের কোটর ভাঙ্গা হাড়ি ও ডাবের খোসা ইত্যাদিতে জমা থাকা পানির কারণে এডিস মশার জন্ম হয়। ডেঙ্গু ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ে সংক্রমিত হয়। প্রয়োজনে পরিমিত পরিমাণ কেরোসিন প্রয়োগ করে জমে থাকা পানি অপসারণ করতে হবে। 

তিনি আরও বলেন- ‘বেজমেন্ট, কারপার্কিং, বালতি, ড্রাম গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নিচে কোনোভাবেই যেনো পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে ফেলুন। ছড়া বা ড্রেনে ময়লা আবর্জনা ফেললেও এডিস মশার জন্ম হয়ে থাকে। তাই এ কাজ করা থেকে বিরত থাকুন। দিনে-রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।’


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের