ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বুধবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
এমএ হকের রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, ব্যারিস্টার রিয়াসদ আজিম হক আদনান, আফজল উদ্দিন, আবুল কালাম, এনামুল কুদ্দুস, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জাকির হোসেন মজুমদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, নাজিম উদ্দিন, আব্দুল মুমিন, লুৎফুর রহমান মোহন, রেজাউল ইসলাম রুজন, তারেক আহমদ খান, রফিকুল ইসলাম রফিক, আব্দুল আজিজ লাকি, লোকমান আহমদ, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, রুবেল বক্স, আলমগীর হোসেন, নাজির হোসেন, দেলওয়ার হোসেন রানা, নূরুল ইসলাম লিমন, মামুন হোসেন মিন্টু, ময়নুল হক, নজরুল ইসলাম, মতিউর রহমান শিমুল, শাহিন আহমদ, সামাদ হোসেন, জাবেদ খান, আনাছ মাহফুজ, ইফতেখার আহমদ চৌধুরী সানি প্রমুখ।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বুধবার বাদ আসর পিরপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তঁার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পিরপুর জামে মসজিদে ইমাম।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য ফখর উদ্দিন, আব্দুল মালেক মেম্বার, মো. রিয়াজ আহমদ সুমন, ফজল আহমদ, মুরাদ আহমদ মো. নুরুল হক, মো. মুন্না, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, লাহিন, আজাদ আহমদ, অপু আহমদ, বিএনপি নেতা কালাম মিয়া, ওয়াহিদ মিয়া, আশিক মিয়া, আব্দুল হাসিম, আছলম মিয়া প্রমুখ।
জৈন্তা বার্তা / টিটু




