শাবি শিক্ষার্থীদের ঘোষণা কোটা বাতিল না হলে চলবে আন্দোলন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শাবি শিক্ষার্থীদের ঘোষণা কোটা বাতিল না হলে চলবে আন্দোলন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৯:৪৯:০১ পূর্বাহ্ন

শাবি শিক্ষার্থীদের ঘোষণা কোটা বাতিল না হলে চলবে আন্দোলন

ছবি: নিজস্ব


সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পূণর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে ‘কোটা না মেধা?, মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান’, ‘মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানে না’, মেধা আমার আসন আমার, চাকরি কেন কোটার খামার’, ‘চলছে দাবি চলবে কোটার শিকড় জ্বলবে’ -এমন নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। 

মিছিল শেষে প্রধানফটকে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনকারীরা তাদের দাবি তুলে ধরেন। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সময়ের প্রয়োজনে দেশে বিভিন্ন সময় গড়ে ওঠা আন্দোলনে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন সফল করতে হয়। হাইকোর্ট কতর্ৃক কোটা পূণর্বহালের সিদ্ধান্তকে নিন্দা জানায়। ২০১৮ সালের পরিপত্র বহাল করা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের