গোলাপগঞ্জে মাদ কদ্রব্য উ*দ্ধার ৩ জন আ টক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে মাদ কদ্রব্য উ*দ্ধার ৩ জন আ টক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৫:২৪:০৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মাদ কদ্রব্য উ*দ্ধার ৩ জন আ টক

ছবি : নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে আনুমানিক সাড়ে ২৮ লাখ টাকার মাদকদ্রব্য, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার।

গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা থানার বলদি গ্রামের মৃত নানু মিয়ার ছেলে এনাম আহমদ (৪৫), কোতয়ালী মডেল থানার কুমারপাড়া গ্রামের মৃত ইয়াছির মিয়ার ছেলে আম্বিয়া টিপু (৪০) ও বলদি গ্রামের ফজর আলী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৪ জুলাই আনুমানিক রাত ১২টার দিকে একটি প্রাইভেট কারে বিদেশগামী যাত্রী সেজে সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছিলো দুই আসামি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে এলোপাতাড়ি গাড়ি চালাতে থাকে আসামিরা। পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া নামকস্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে ও তাদের তথ্যের ভিত্তিতে আরও ১জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, আসামিদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ২'শ পিছ ইয়াবা, নগদ ১ লাখ ২ হাজার টাকা, একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ২৮ লাখ ৩৫ হাজার টাকা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের