জৈন্তাপুরে ৩১ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩১ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৫:৩৫:০৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩১ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

ছবি : নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩১ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চিনি বহনকাজে ব্যবহারিত একটি ডিআই পিকআপ গাড়ী জব্দ করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন,ইমরান হোসেন (২৭)। সে দরবস্ত ইউনিয়ন  এলাকার বাবুল মিয়ার ছেলে। অপরজন হলেন একই ইউনিয়নের টেংরা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ আকবর হোসেন (২৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ই জুলাই) ভোর ৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট ঢুপি এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও উপ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নাম্বার প্লেট বিহীন একটি ডিআই পিকআপ গাড়ী আটক করে পুলিশ। পরে আটককৃত গাড়ী হতে ৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় চিনির সাথে থাকা দুইজনকে আটক করলেও অপর এক আসামি পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫২ হাজার টাকার মত।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান উক্তো ঘটনায় তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আটক দুইজনকে শুক্রবার পুলিশ পাহারায় বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের