গোয়াইনঘাটে ২৬৫ বস্তা চোরাই চিনি ও দুইটি নৌকাসহ গ্রে ফ তা র ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে ২৬৫ বস্তা চোরাই চিনি ও দুইটি নৌকাসহ গ্রে ফ তা র ১

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৯:৪১:৩১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ২৬৫ বস্তা চোরাই চিনি ও দুইটি নৌকাসহ গ্রে ফ তা র ১

ছবি : নিজস্ব


সিলেট গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে চিনি বোঝাই ২ টি নৌকা ২৬৫ বস্তা চিনিসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এসআই মোঃ জাহাঙ্গীর আলম নেতৃত্বে একটি আভিযানিক পুলিশ টিম গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত উত্তর প্রতাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬৫ বস্তা চিনি, চিনি বহনকারী ২ টি নৌকাসহ আবুল হয়াত নামের এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আবুল হায়াত (৩০) পশ্চিম জাফলং ইউনিয়নের লুনি হাওর গ্রামের  আব্দুল ওয়াহিদের ছেলে। এসময় পলাতক আসামীদের ফেলে যাওয়া ২টি নৌকাসহ ২৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক আসামী আবুল হায়াতকে নিজ হেফাজতে নেন এসআই জাহাঙ্গীর আলম। উদ্ধারকৃত ভারতীয় চিনির সর্বমোট মুল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা। গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটককৃত  আবুল হায়াতকে প্রধান আসামি করে এবং ৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের  বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।  মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২৪।

 এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬৫ বস্তা চিনি, চিনি বহনকারী ২ টি নৌকাসহ আবুল হয়াত নামের এক ব্যক্তিকে আটক করেন। আটককৃত আবুল হায়াতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের