পূবালী ব্যাংক কর্মকর্তা শামসুজ্জামানকে বিদায় সংবর্ধনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

পূবালী ব্যাংক কর্মকর্তা শামসুজ্জামানকে বিদায় সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৮:৪১:৫২ পূর্বাহ্ন

পূবালী ব্যাংক কর্মকর্তা শামসুজ্জামানকে বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার সকালে নগরীর সিলেট স্টেশন ক্লাব মিলনায়তনে প্রধান কার্যালয়ে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান ব্যাংকের বিনিয়োগ সিদ্ধান্তের ধরণ সম্পর্কে ইঙ্গিত করে বলেন, ‘যে মাটিতে যে ফসল ভালো হয় সেখানে তার চাষ করাই উত্তম।’ তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সৌন্দযের্যর আধার সিলেটে তেমন সব খাতকে চিহ্নিত করে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে পূবালী ব্যাংক, যাতে উপকৃত হন ব্যাংকের বৃহত্তর সিলেটের অগণিত গ্রাহক ও প্রতিষ্ঠান।  ভবিষ্যতেও পূবালী ব্যাংকের এই বিনিয়োগ ধারা অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও ডিজিএম মুহাম্মদ মোশাহিদুল্লাহ, মৌলভীবাজার অঞ্চল প্রধান (চলতি দায়িত্ব) ও এজিএম মোহাম্মদ সরোয়ার আলম, ব্যাংকের সাবেক ডিজিএম মো. ফরিদ উদ্দিন, সাবেক জিএম এএস সিরাজুল হক চৌধুরী, সাবেক ডিজিএম মো. মামুন বখত, সাবেক ডিজিএম মো. শামসুদ্দিন ফারুক, সাবেক ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সাবেক এজিএম ড. মোহাম্মদ আবু তাহের এডভোকেট, ব্যাংকের সিলেট শাখার এজিএম প্রদ্যোৎ কান্তি দাশ, হবিগঞ্জ শাখার এজিএম বাবুল চন্দ্র দাস, সুনামগঞ্জ শাখার এজিএম মো. মাহমুদুন নবী, সিলেট স্টেডিয়াম শাখার এজিএম মো. ফসিহ উদ্দিন মাহতাব, দরগাহ গেট শাখার এজিএম মোসা: মাকসুদা বেগম, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক রাজদ্বীপ রায়, সিলেট প্রিন্সিপাল অফিসের এজিএম চৌধুরী ইসফাকুর রাহমান কোরেশী, সিলেট পূর্বাঞলের আঞ্চলিক কার্যালয়ের এজিএম উজ্বল হালদার, সিলেট পশ্চিমাঞলের আঞ্চলিক কার্যালয়ের এসপিও সমরেন্দ্র নাথ রায়, মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পিও মো. মাসুম সিদ্দিকী, পূবালী ব্যাংক কর্মচারী সংঘ, সিলেট এর সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী, পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, সিলেটের সেক্রেটারি মো. মাসুক মিয়া ও জিএম আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামানে ছেলে আবরার আহসান জারিফ। 

ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের এজেও সায়মা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পূবালী ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সিলেট বিভাগের বিভিন্ন শাখা, উপ-শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের