টিউলিপের বিজয়ে সিলেটে দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

টিউলিপের বিজয়ে সিলেটে দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ০৮:৪৪:৪৯ পূর্বাহ্ন

টিউলিপের বিজয়ে সিলেটে দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় সিলেটে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দরগাহ মসজিদে উপস্থিত মুসল্লিগণ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড এবং হাইগেট থেকে চতুর্থবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। ২০১৯ সালের নির্বাচনের ভোটের চেয়ে টিউলিপের এবছরের ভোটের সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়েছে। লেবার দলের এমপি হিসাবে নানা শ্যাডো দায়িত্ব পালনকারী টিউলিপ এবার লেবার সরকারের মন্ত্রী হতে পারেন। এর আগে ২০১৫ সালে শক্তিশালী ৭ প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ূ্ভত অন্তত ৩৪ ব্রিটিশ নাগরিক। এর মধ্যে লেবার পার্টির হয়ে আটজন ও কনজারভেটিভ পার্টির হয়ে লড়েছেন দু’জন বাংলাদেশি। 

সিসিক মেয়রের অভিনন্দন: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ূ্ভত নির্বাচিত সকল এমপি প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার এক বার্তায় তাদের উষ্ণ অভিনন্দন জানান তিনি। অভিনন্দনবার্তায় তিনি বলেন- ‘যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ূ্ভত প্রার্থীদের বাজিমাতে দেশ ও প্রবাসের বাঙালিদের মধ্যে আনন্দ বিরাজ করছে’। তাদের এ অর্জনে জাতি হিসেবে আমরা গর্বিত ও প্রশংসিত। বিদেশের মাটিতে বাংলাদেশিদের জয়লাভে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান তিনি। 

প্রসঙ্গত, লন্ডনের হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ূ্ভত রোশনারা আলী, বাংলাদেশি পপলার অ্যান্ড লাইম হাউজ আসন থেকে আপসানা বেগম এবং লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে জয়ী হয়েছেন ড. রূপা হক। তারা সবাই বিরোধী লেবার পার্টির প্রার্থী। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের