ছবি: নিজস্ব
জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত উমনপুর এলাকায় সড়ক দুর্ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়ীতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হন অন্তত ১৫ জন।
গত ১৪ই জুন শুক্রবার রাতে সিলেট গ্যাস ফিল্ড লি: কর্মকর্তা মঈনুল হোসেন আয়ানি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার নিজ বাড়ীতে যাওয়ার পথে নিহত হন।
এই নিহতের ঘটনা পূর্বপরিকল্পিত অভিযোগের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে একই পরিবারের শিশু, নারী-পুরুষ সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলায় দু'টি বসতঘরে অগ্নীসংযোগ, ৩টি বসতঘর ভাংচুর করা হয় এবং একটি মোটরসাইকল পুড়িয়ে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট গ্যাস ফিল্ড লি: কর্মকর্তা মঈনুল হোসেন নিহতের ঘটনার সম্প্রতি পরিবারের পক্ষ থেকে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলায় একই গ্রামের সিদ্দেক আলী,মরম আলী,তাহির আলী গং পরিবারকে অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উমনপুর গ্রামের জামে মসজিদে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের ও দূর্ঘটনায় বিষয়ে গ্রাম্য বৈঠকে বসে আলোচনা করা হয়। বৈঠক চলাকালীন গ্রামের লোকজনের মধ্যে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
এক পর্যায়ে নিহত মঈনুল হোসেন পরিবারের পক্ষে গ্রামের কিছু উত্তেজিত জনতা মসজিদের মাইকে ঘোষনা দিয়ে অভিযুক্ত একই গ্রামের সিদ্দেক আলী,মরম আলী,তাহির আলী- গং পরিবারের বসতবাড়িতে দলবদ্ধভাবে হামলা ভাংচুর ও অগ্নীসংযোগ করেন।
এই ঘটনায় ৩ বছরের শিশু রিহান আহমেদ ও তার পিতা মনজুর আহমেদ সহ একই পরিবারের ১৫ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, মরম আলী (৭০),জুহরা বেগম (৬৫), পারভীন বেগম(৪০), আলবেলা বেগম(৩৮),ফাহিমা বেগম (৩৮), হাসিনা বেগম (৪৫),
কুলছুমা বেগম (৪০), তানজিনা বেগম (১২),মারজানা বেগম (১৯),আবিদা বেগম (০৪),রীয়ান আহমদ (১.৫০), সোহাগ আহমদ (০৭), হাম্মাদ (১৭), সাকিব হাসান (১৪), সাইদ আহমদ (১৫)। তারা সকলে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে হঠাৎ করে গ্রামের শত শত লোক সিদ্দেক আলী,মরম আলীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, ভাংচুর ও হামলায় পরিবারের নারী-পুরুষ শিশুরা আতংকিত হয়ে পড়েন। এ সময় মহিলা শিশুরা চিৎকার করে প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটাছুটি করেন।
পরে জীবনের নিরাপত্তা চেয়ে ৯৯৯ এ ফোন করলে জৈন্তাপুর মডেল থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স উপস্থিত হয়ে আশপাশের গ্রামের লোকজনকে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ভাংচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে বিকেলে ছুটে আসেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান শাহাদ উদ্দিন (সাদ্দাম), জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম), স্থানীয় চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তারা প্রতিপক্ষের হামলার শিকার হওয়া সিদ্দেক আলী,মরম আলী,তাহির আলী গং পরিবারের বসতবাড়ি পরিদর্শন করেন। আহতরা সিলেট ও জৈন্তাপুর সহ বিভিন্ন হাসপাতালে চিসিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
জৈন্তা বার্তা / টিটু




