ছবি : নিজস্ব
জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার হতদরিদ্র পরিবারের শিশু হোসাইন (৬) বিরল এক রোগে আক্রান্ত। অর্থের অভাবে হচ্ছে না তার চিকিৎসা।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৪ নং ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত টেংরা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আতাউর রহমান (৩৫)। এক সময় সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার আতাউরের চার সন্তানের মধ্য হোসাইন তৃতীয়। জম্মের তিন বছর পর্যন্ত তার শরীলের আকার গড়ণ আট দশটা শিশুদের মত স্বাভাবিক ছিলো। নিয়মিত ছুটোছুটি, ফুটবল সহ সব ধরণের খেলা সে খেলতো।
কিন্তু তার বয়স তিন বছর পার হলে তার শরীলে কিছু ব্যতিক্রম ঘটনা লক্ষ্য করা যায়। তার পরিবার জানায়, ওই সময় থেকে তার উচ্চতা বৃদ্ধি হ্রাস পায় ও কোমরের বাঁ দিকে বাঁকা হতে শুরু করে। ক্রমাগত এই অবস্থায় তার শরীলের একটা অংশ কিছুটা বেঁকে গিয়ে খর্বাকৃতি ধারণ করে। বর্তমানে যত দিন যাচ্ছে তার পিঠের দিকে একাংশ বাঁ দিকে ঝুলে যাচ্ছে। যার কারণে সে স্বাভাবিক চলাফেরা করতে পারছেনা।
হোসাইনের বাবা আতাউর রহমান জানান, তিনি নিজেও অসুস্থ। যার কারণে গত দেড় বছর যাবৎ সিএনজি চালিত অটোরিকশা চালানো বাদ দিয়ে দিয়েছেন। এখন দরবস্ত পল্লী বিদ্যুত সমিতি -২ এর পাশে একটি ফিসারীতে মাসিক ৬ হাজার টাকা বেতনে চাকরী করছেন। তিনি বলেন নিজের শরীলের চিকিৎসা অর্থের অভাবে করতে পারেন না তার উপর ছেলে হোসাইনের চিকিৎসা করা একেবারে তার পক্ষে অসম্ভব। তার চার সন্তানের মধ্যে বড় মেয়ে এ বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। হোসাইন পাশ্ববর্তী একটি স্কুলে তৃতীয় শ্রেনীর ছাত্র।
হোসাইনের মা শাবানা বেগম বলেন,আমাদের পরিবার সহায় সম্বলহীন। কষ্ট করে বাচ্ছাদের লেখাপড়া করে মানুষ করা ছাড়া আর কোন উপার তাদের নেই। তার উপর বিরল রোগে আক্রান্ত হয়ে তাদের ছেলে হোসাইনের চিকিৎসা অর্থের অভাবে করতে পারছেন না বলে জানান তিনি। তিনি তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার চিকিৎসার সাহাযার্থে সমাজের বিত্তবান, প্রবাসী ভাইদের নিকট সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে দরবস্ত এলাকার বাসিন্দা জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগকর্মী জাহাঙ্গীর আলম পারভেজ বলেন, অসুস্থ আতাউর রহমান কোন কাজ করতে না পারায় তিনি স্হানীয় এখলাস এগ্রো ফার্মের মালিকের সাথে কথা বলে তাকে ফিসারীর দেখাশোনার দায়িত্ব দেয়া হয়। কিন্তু তার ছেলে হোসাইনের এই শারীরিক অবস্থা দেখে শনিবার ফেইসবুকে একটি পোস্ট করেন তিনি। পরে বিভিন্ন জায়গা থেকে হোসাইনের চিকিৎসার সাহায্যের জন্য অনেকে ফোন করে বিস্তারিত জানাতে চান৷ তিনি বলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়াও ইতিমধ্যে হোসাইনের ব্যপারে জানতে চেয়েছেন। তিনি আরো বলেন সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তা পেলে চিকিৎসার মাধ্যমে হোসাইন তার শারীরিক অবস্থা স্বাভাবিক হতে পারে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




