সিলেটে জকিগঞ্জবাসীর মানববন্ধন: নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সিলেটে জকিগঞ্জবাসীর মানববন্ধন: নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৮:৫০:২২ পূর্বাহ্ন

সিলেটে জকিগঞ্জবাসীর মানববন্ধন: নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি

ছবি: সংগৃহীত


বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল জকিগঞ্জ। ভারতের বরাক নদী থেকে সুরমা-কুশিয়ারা নদীর উৎপত্তি, প্রতিবছর নদীর ভাঙনে বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটাচ্ছে জকিগঞ্জের নদী তীরবর্তী এলাকার মানুষরা। নদীর পানির প্রবল স্রোতে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলী জমি, কৃষিজমি, কঁাচা-পাকা রাস্তা, গাছপালাসহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সুরমা-কুশিয়ারার ভাঙন রোধ এবং স্থায়ী বেড়িবঁাধ নির্মাণের দাবীতে শনিবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে ও সাংবাদিক মো. হাবিবুর রহমানের পরিচালনায় মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হৃদয়ে জকিগঞ্জের সভাপতি মো. শাহীদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ। বন্যা প্রতিরোধ ও দূর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ৬ দফা লিখিত বক্তব্য পাঠ করনে সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।

বর্ষা মৌসুমে প্রতি বছরই নদীর বঁাধ ভাঙনে ঘর-বাড়ি, স্থাপনা, ফসলি জমি ও পরিবেশ বিপর্যয় ঘটছে। বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যাও। তাই নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বঁাধ নির্মাণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সেইভ জকিগঞ্জের সিনিয়র সহ সভাপতি মাওলানা মো. মুখলিছুর রহমান, মানবাধিকার কর্মী মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরে মাওলা, একাত্তর টিভির সিলেটের ব্যুরো প্রধান হোসাইন আহমদ সুজাদ, শিক্ষানবিশ আইনজীবী জুবায়ের আহমদ, একাডেমাস কোচিং হোমের পরিচালক খালেদ আহমদ, জকিগঞ্জ সোসাইটির সেক্রেটারি আজিজুর রহমান তাপাদার, আমাদের সময়ের সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, মানবসেবা ফাউন্ডেশনের সমন্বয়ক তানভীর আল হাসান, খলাছড়া ফ্লাড কন্ট্রোল টিমের মুখপাত্র মোহাম্মদ কামরুজ্জামান, জেডএসওর সভাপতি হাবিবুর রহমান মাছরুর, পুসাজ এর সভাপতি সিদ্দিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলাম, জেডএসসির সাবেক সভাপতি সাকিব আল হাসান, মামুনুর রশীদ, বর্তমান সভাপতি আরাফাত রহমান, হৃদয়ে জকিগঞ্জের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, এম এ ওয়াহিদ চৌধুরী, স্বপ্নচূড়ার মো. মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, হৃদয়ে জকিগঞ্জ, জকিগঞ্জ এসোসিয়েশন, জকিগঞ্জ সোসাইটি, মানবসেবা ফাউন্ডেশন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব জকিগঞ্জ, সেইভ জকিগঞ্জ,স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের