ছবি: সংগৃহীত
সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকেলে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বৃহত্তর কালিগঞ্জ বাজার ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কালিগঞ্জ বাজারের চৌধুরী প্লাজা মর্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ব্যারিস্টার সুমন এমপির হত্যার হুমকিদাতা ও তাদের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অন্যথায় কালিগঞ্জ থেকে সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে অংশ নেন এলাকার মুরুব্বি আব্দুল জলিল, আব্দুর রউফ, মুহি উদ্দিন, সফিক আহমদ, চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী তুহিনুল হক চৌধুরী টুটুল, সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম তাপাদার, শিক্ষক আব্দুল হক, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক আহমদ আল আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল আহমদ, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর ভাইস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. আহসান হাবিব, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, ব্যাংকার আলী হোসেন কামালী, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মস্তুফা উদ্দিন তাপাদার, সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, ছাত্রলীগ নেতা এটিএম নাসির, নিবাস দাস, তারেক আহমদ, রহিম আহমদ, ছামী আহমদ, উপজেলা ছাত্র সমাজ নেতা নোমান আহমদ, ব্যবসায়ী আছাদ উদ্দিন তাপাদার, আয়নুল হক, জাকির আহমদ চৌধুরী, সেবুল আহমদ, জহির আহমদ, আব্দুল হামিদ, মো. নুরুল হাসান পারভেজ, আব্দুল গফুর, মতিন উদ্দিন, রেদওয়ান নোমান সবুজ, সজল দাস, সেলিম আহমদ, কাওছার আহমদ, হাসান আহমদ, আব্দুল মুতলিব চৌধুরী, সমাজকমর্ী নেজাম আহমদ, মায়রুফ আহমদ, কালিগঞ্জ বাজার মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সভাপতি নাজির উদ্দিন, শ্রমিক সদস্য রেহান আহমদ, রফিক উদ্দিন, প্রবাসী দেলওয়ার হোসেন, আলী হোসেন প্রমুখ।
জৈন্তা বার্তা / টিটু




