শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ১১:৫২:১৫ পূর্বাহ্ন

শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ছবি: নিজস্ব


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সিলেটের শিক্ষার মান উন্নয়নে আমরা যারা দায়িত্বশীল পদে আছি তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। স্কুলের শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষককে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষকতা একটি মহান পেশা। মা-বাবার পরই শিক্ষকের স্থান। এ সম্মান ধরে রাখতে হবে।

শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

সেমিনারে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী, মুরারিচঁাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ প্রমুখ। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের