গোয়াইনঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইসমাইল আলির দাফন সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইসমাইল আলির দাফন সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০১:৩৪:০১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইসমাইল আলির দাফন সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল আলি কালা (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

রোববার ৭ জুলাই সকাল সাড়ে ১০টায় রামনগর জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুল ইসলাম গার্ড অব অনার গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আলীর মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় গোয়াইনঘাট থানার এস আই জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুক আহমদ সহ এলাকার মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 উল্লেখ্য রামনগর গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আলী কালা মিয়া গত রাতে বার্ধক্য জনিত কারনে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল হয়। জানাজা পরে তাঁর গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের