জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০১:৪৭:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে সারিগোয়াইন ও এফসিডিআই উপ- প্রকল্পের আওতায়  ক্লাইমেট এগ্রিকালচার আন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ই জুন) বেলা ১১:০০ ঘটিকায় এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি অফিস সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী।  এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

এ সময় অতিথিবৃন্দ কৃষি প্রযুক্তি মেলা -২০২৪ অনুষ্ঠানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে মেলায় স্হাপিত কৃষি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বুথ পরিদর্শন করেন। বুধ গুলোর মধ্য আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার,পারিবারিক পুষ্টির জন্য সবজী বাগান,জলবায়ু সহনশীল  ফসলের জাত প্রদর্শন, মৃত্তিকা স্বাস্থ্য সুরক্ষা আয়োজন ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ আ্যকশন বুধ মেলায় প্রদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথি এম লিয়াকত আলী ও নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া সহ অতিথিবৃন্দ প্রযুক্তি মেলার বুথ সমুহ ঘুরে ঘুরে দেখেন। 

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা সুনারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার,উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর,উপজেলা কৃষকলীগের আহবায়ক আবদুল মান্নান,চিকনাগোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমত আলি,,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক কুতুবউদ্দিন,  ছাত্রলীগ কর্মী কুতুবউদ্দিন, জাকারিয়া আলম সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষকবৃন্দ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের