সিলেট মহানগর থেকে নেপালি ব্যক্তি নি খোঁ জ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সিলেট মহানগর থেকে নেপালি ব্যক্তি নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৪:২৬:৫৫ পূর্বাহ্ন

সিলেট মহানগর থেকে নেপালি ব্যক্তি নি খোঁ জ

ফাইল ছবি


সিলেট মহানগর থেকে নেপালি সম্প্রদায়ের পাপলু প্রধান (৫৬) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন। শনিবার (৬ জুলাই) বিকালে ওই ব্যক্তি নিখোঁজ হন।

পাপলু প্রধান মহানগরের শিবগঞ্জ এলাকার খরাদিপাড়া আনন্দ ৩৫/১ এর বাসিন্দা গৌরিমান প্রধানের ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। 

 এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে  সিলেট শাহপরাণ থানায় জিডি করা হয়েছে।  জিডি সূত্রে জানা গেছে, পাপলু প্রধান ব্যবসায়ীক কাজে মহানগরের সোবহানীঘাস্থ কাঁচাবাজারে যাওয়ার জন্য শনিবার বিকালে বাসা থেকে বের হন। কিন্তু তিনি রাতে আর ঘরে ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাঁকে সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে শাহপরাণ থানায় জিডি করেছেন।

পরিবারের সদস্যরা জানান- পাপলু প্রধানের সঙ্গে ব্যবসার অর্ধলক্ষাধিক টাকা ছিলো। তিনি সহজ-সরল প্রকৃতির লোক। কোনো চক্রের কবলে পড়ে থাকতে পারেন বলে পরিবারের সদস্যদের আশঙ্কা। কেউ তার খোঁজ পেলে 01674 861001 ও 01641 248140 (ছেলে) এই দুই মোবাইল ফোন নাম্বারে অথবা শাহপরাণ থানাপুলিশের সঙ্গে  যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন- ওই ব্যক্তি নিখোঁজের জিডি হওয়ার পর থেকে তাকে উদ্ধারে প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের