জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৫:৩৮:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ৩

ছবি : নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০৫ বস্তা ভারতীয় চিনি সহ তিনজনকে আটক করা হয়েছে।  আটককৃত ব্যাক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার বাউনগ্রামের মৃত ফরজান আলির ছেলে কটাই মিয়া (৪৬) একই গ্রামের আজির উদ্দিনের ছেলে সিরাজ মিয়া (৫১) ও আলীরগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আতিক (২১)। এ সময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো এক আসামি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ই জুন) রাত ১২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ডুলটিরপাড় এলাকায় সারি নদীর পূর্ব পাড়ে অভিযান চালায় পুলিশ।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আবদুল লতিবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একটি কাঠের নৌকায় তল্লাশী চালিয়ে ১০৫ বস্তা ভারতীয় চিনি সহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায় আটককৃত চিনির মূল্য আনুমানিক ৫ লক্ষ ১৫ হাজার টাকার মত। এই সময় চিনি বহনকাজে ব্যবহারীত নৌকাটিও জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন চিনি আটকের ঘটনায় ধৃত তিন আসামি ও পলাতক এক আসামী সহ মোট চারজনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত তিন আসামিকে রবিবার সকাল বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের