বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসাতুল আল-হানাফিয়া
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসাতুল আল-হানাফিয়া

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৯:৩৮:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসাতুল আল-হানাফিয়া

ছবি : নিজস্ব


যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম ও নজরুল ইসলাম রুহেলকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসাতুল আল-হানাফিয়া ও এতিমখান।  রবিবার (৭ জুলাই) বিশ্বনাথ পৌরশহরের আরামবাগে মাদ্রাসার কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আলীর পরিচালনায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম।

সংবর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম রুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা, আলোকিত সুরের পরিচালক কাওছার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেনসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত দুই প্রবাসীকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দ্বীন ও ইসলামের জন্য সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর সমাজ গঠন করতে হবে। সুন্দর সমাজ গঠনে ইসলামের বিকল্প নেই। বিশ্বনাথে অনেক এতিমখানায় কোরআনের পাখিরা কোরআন পড়ছেন। কিন্তু অনেক মাদ্রাসায় আর্থিক অভাব অনটনের কারণে অনেক শিক্ষার্থী কোরআন পড়া থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে প্রবাসীরা এগিয়ে এসে বিশেষ করে এতিমখানায় প্রবাসীদের হাত প্রসারিত করতে সকল প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ