সিলেট বন বিভাগের ঝটিকা অভিযানে ২৪টি পাখি জব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সিলেট বন বিভাগের ঝটিকা অভিযানে ২৪টি পাখি জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১০:৩৪:১৫ পূর্বাহ্ন

সিলেট বন বিভাগের ঝটিকা অভিযানে ২৪টি পাখি জব্দ

ছবি: সংগৃহীত


শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট নগরীতে  রথমেলা শুরু হয়েছে। রবিবার (৭ জুলাই) রথের আনুষ্ঠানিকতা শুরু হলেও রথমেলা বসেছে শনিবার থেকেই। এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশীয় পাখি বিক্রি শুরু করেন কিছু বিক্রেতা।

এই খবর পেয়ে সিলেট বন বিভাগের লোকজন ঝটিকা অভিযান পরিচালনা করে ২৪টি দেশীয় পাখি জব্দ করেন। রবিবার (৭ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করে বন বিভাগ।

সিলেট বন বিভাগ সূত্রে জানা যায়,  গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগের সিলেট রেঞ্জের দায়িত্বরতরা এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় ২৪টি দেশীয় পাখি জব্দ করা হয়। এর মধ্যে ১৪টি ঘুঘু পাখি, ৯টি শালিক পাখি ও একটি টিয়া পাখি ছিল।

সিলেটে প্রতিবছরই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নগরীর রিকাবীবাজারে গড়ে উঠে মেলা। সেই মেলায় অবাধে বিক্রি হয় দেশীয় পাখিসহ নানা প্রজাতির বিদেশী পাখি। আইন অনুযায়ী দেশী বিদেশী সব ধরনের পাখি বিক্রি নিষিদ্ধ হলেও এই রথমেলাকে কেন্দ্র করে প্রতি বছরই দেশী বিদেশী পাখি বিক্রির জমজমাট আসর বসে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী সকল প্রকার দেশীয় পাখি ক্রয়-বিক্রয়, লালন-পালন আইনত দন্ডনীয় অপরাধ।

আইনে বলা হয় ‘কোন ব্যক্তি তফসিল ১ ও ২ এ উল্লিখিত কোন পাখি বা পরিযায়ী পাখির ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি, মাংস দেহের অংশ সংগ্রহ করিলে, দখলে রাখিলে বা ক্রয় বা বিক্রয় করিলে বা পরিবহন করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদন্ড অথবা সর্বোচ্চ ৩০ (ত্রিশ) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটাইলে সর্বোচ্চ ১ (এক) বৎসর পর্যন্ত কারাদন্ড অথবা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।’

এ ব্যাপারে সিলেট বন বিভাগের সিলেট  রেঞ্জ কর্মকর্তা ( টাউন রেঞ্জ) শহিদুল্লাহ  বলেন, রথমেলাকে কেন্দ্র করে পাখি বিক্রি সম্পর্কে আমরা অবগত আছি। তাই মেলা প্রথম দিনই আমরা ঝটিকা অভিযান করে ২৪টি দেশীয় পাখি জব্দ করেছি। এই পাখিগুলো শেখঘাট এলাকায় সুরমা নদীর পাড়ে অবমুক্ত করা হবে বিকালে। প্রতিদিনই মেলায় আমাদের টহল অব্যাহত থাকবে। ঝটিকা অভিযানও চলবে। তবে সুধী সমাজের বাসিন্দারা যদি পাখি বিক্রি হচ্ছে এ ধরনের তথ্য দিয়ে বন বিভাগকে সাহায্য করেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ