ছবি : নিজস্ব
জৈন্তাপুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিজ কর্মস্হলে যোগদান করলেন ফারজানা আক্তার লাবনী। এর আগে বিদায়ী সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় উক্তো পদে বদলী হয়েছেন।
সোমবার (৮ জুলাই) নিজ কর্মস্হল জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে পৌছান। এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এক সভায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে প্রথম অংশ গ্রহন করেন। এ সময় সভায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলি, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা সুনারা বেগম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ফারজানা আক্তার লাবনী গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৩৮ তম বিসিএস'র ( প্রশাসন) ক্যাডার হিসেবে নিজ কর্মজীবন শুরু করেন। তার পরিচিতি নম্বর ১৯০৬২, এবং তার নিজ জেলা নরসিংদী।
উল্লেখ্য গত ১ লা জুলাই সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে সিলেট বিভাগে ন্যাস্তকৃত বিসিএস ( প্রশাসন) ক্যাডারে শ্রীমঙ্গল, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, আজমিরীগঞ্জ উপজেলার ভুমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভুমি) হিসেবে চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়।
জৈন্তাবার্তা / জারা




