জকিগঞ্জে দারুল কিরাতের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

জকিগঞ্জে দারুল কিরাতের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৭:৪৭:০১ পূর্বাহ্ন

জকিগঞ্জে দারুল কিরাতের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ছবি : নিজস্ব


বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র কোরআন হলো ঐশী আলো। যে আলো ছাড়া তমাশাচ্ছন্ন দুনিয়া আলোকিত হতে পারে না। মহান আল্লাহ যত মহান তার কালাম তথা পবিত্র কোরআনও তত মহান। পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পরিবর্তন ও বিকৃত হলেও পবিত্র কুরআনের একটি হরফের কোন পরিবর্তন, পরিবর্ধন হয় নি আর কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালা নামাজে কুরআন পড়াকে ফরজ করেছেন বিধায় আমাদের সহী শুদ্ধকরে কুরআন তেলাওয়াত আয়ত্ব করা একান্ত প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসী সংগঠন নাজাত ফাউন্ডেশনের মহতি এ উদ্যোগকে সাধুবাধ জানাই ও তাদের কর্মকান্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী সোমবার সকাল ১১ টার সময় জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের বিভিন্ন শাখাকেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ইমাদ উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য মাওলানা ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। রাবে ও খামিছের শিক্ষার্থীদের একহাজার দুইশত এবং আউয়াল থেকে ছালিছ পর্যন্ত শিক্ষার্থীদের একহাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বাস্তবাযন কমিটির সদস্য সচিব মাওলানা ফদ্বলুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দীন, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল-মনজুর, জকিগঞ্জ উপজেলা সভাপতি আলীম উদ্দীন, নাজাত ফাউন্ডেশনের পরিচালক দক্ষিণ কোরিয়া প্রবাসী সাইদুর রহমান, মালেয়শিয়া প্রবাসী হাফিজ বেলাল আহমদ, বেলজিয়াম প্রবাসী মারুফ আহমদ মাহিন, জকিগঞ্জ এসোসিয়েশনের দায়িত্বশীল ইউকে প্রবাসী আব্দুল মজিদ, জকিগঞ্জ উপজেলা হিফজুল কোরআন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেন, মাও. আব্দুল্লাহ আল মাশহুদ প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের