সিলেটে বন্যায় এইচএসসি পরীক্ষা আজ শুরু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সিলেটে বন্যায় এইচএসসি পরীক্ষা আজ শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৮:২১:৫৩ পূর্বাহ্ন

সিলেটে বন্যায় এইচএসসি পরীক্ষা আজ শুরু

ছবি: সংগৃহীত


নয়দিন আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের ৮৩ হাজার এইচএসসি পরীক্ষার্থী আজ মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষায় বসছে। বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও এখনও ডুবে আছে অনেকের বাড়ি-ঘর।

আশ্রয় কেন্দ্রে বসবাস করেছেন হাজারো মানুষ। তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা।  পানি ভেঙে কেন্দ্রে পৌঁছানোই এখন পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক এলাকায়  পানি থাকায় পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি রয়েছে শিক্ষার্থীদের। যার ফলে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা বাড়ার সম্ভাবনা করা হচ্ছে।

 সিলেট মহানগরের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন রিনি। গত বিশ দিন থেকে যতরপুর এলাকায় পানিবন্দি রয়েছেন তিনি। ঘরের ভিতরে পানি থাকার কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি সে। রিনি জানায়, চারদিকে বন্যার পানি, যার কারণে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। পানির কারণে বই খাতা সব আলমারির উপরে রেখে দিয়েছি। তিন দফা বন্যায় ব্যাঘাত ঘটেছে তার লেখাপড়ার। যার প্রভাব পড়বে রেজাল্টে।

এ নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরাও। অভিভাবকেরা বলছেন, ঘরে পানি ঢোকার কারণে ছেলে-মেয়েরা ঠিকমতো পড়ালেখা করতে পারেনি। পরীক্ষায় কী আসবে, কী লিখবে তারা সবই অনিশ্চিত।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এখন। কেন্দ্রের আশপাশে  পানি থাকলেও কেন্দ্রের মধ্যে কোনো  পানি নেই। পরীক্ষার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। ৯ তারিখে পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষ প্রস্তুত।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। যাদের মধ্যে  সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে  সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে এগুলো অনুষ্ঠিত হওয়ার তারিখগুলো হলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এখন এই চার বিষয়ের পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগের রুটিনে এই চার বিষয়ের পরীক্ষার পর ৯ জুলাই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা। এখন পুনর্নির্ধারিত সময়সূচিতে ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই  সিলেট বিভাগে মূলত এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আগের রুটিন অনুযায়ী অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার পর স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে (১৩ আগস্ট থেকে)।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ