সিলেটে পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নিলেন শিক্ষার্থীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সিলেটে পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নিলেন শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৫:৩০:৩৩ পূর্বাহ্ন

সিলেটে পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নিলেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


সিলেটে বন্যার মধ্যেই শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (০৯ জুলাই) সকাল ১০টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছান। কিন্তু  সিলেটের অনেক কেন্দ্রে এখনও পানি রয়েছে। ফলে পানি মাড়িয়ে পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা। তবে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় থাকলেও কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধায় কাদামাটিতে বালি ফেলে প্রবেশদ্বারে খানিকটা সুবিধা করার চেষ্টা করেছেন।

সরেজমিনে বন্যা কবলিত  সিলেটের দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে গিয়ে দেখা গেছে, কলেজটির প্রবেশদ্বার থেকে শুরু করে অভ্যন্তরে এখনো বন্যার পানিতে রাস্তা ও আঙিনা ডুবে আছে। শিক্ষার্থীদের প্রবেশে রাস্তায় ফেলা হয়েছে বালির বস্তা। সেই বালির বস্তার ওপর দিয়ে কলেজে প্রবেশ করেন শিক্ষার্থীরা। একইভাবে বোর্ডের অনেক কেন্দ্রে এভাবে বন্যার পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা। তবে বন্যার কারণে কিছু কিছু কেন্দ্র স্থানান্তর করেছে বোর্ড কর্তৃপক্ষ।

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, কলেজের প্রবেশ পথে পানি থাকলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় বালুর বস্তা দেওয়া হয়েছে। কয়েকটি শ্রেণিকক্ষে পানি রয়েছে। তবে সেগুলোতে পরীক্ষার হল রাখা হবে না।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল সাংবাদিকদের বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে কেন্দ্রের আশপাশে কোনো পানি নেই। এটা বিবেচনা করেই মঙ্গলবার (৯ জুলাই) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

জানা গেছে, বোর্ডের অধীনে পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৫৯০ জন এবং ছাত্রী ৪৯ হাজার ২০৫ জন। বোর্ডের অধীনে এবার  সিলেট জেলায় পরীক্ষার্থী সংখ্যা ৩৫ হাজার ৬২০ জন, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪ জন, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ জন ও হবিগঞ্জে ১৫ হাজার তিনজন পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে  সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, আজ সকাল ৯টায়  সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সন্ধ্যা ৬টায় ছিল ৪০ সেন্টিমিটারে। আর জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে একই সময়ে ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সন্ধ্যায় ছিল ৪৯ সেন্টিমিটারে এবং কুশিয়ারা ফেঞ্চুগঞ্জ পয়েন্টে সকাল ৯টায় বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ পয়েন্টে সোমবার সন্ধ্যায় ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ