বিশ্বনাথের লামাকাজীতে ভাতা’র বই বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বিশ্বনাথের লামাকাজীতে ভাতা’র বই বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৯:২০:১৫ পূর্বাহ্ন

বিশ্বনাথের লামাকাজীতে ভাতা’র বই বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে সরকার অনুমোদিত ২০২৩-২৪ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগীদের মধ্যে ভাতা’র বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২ টায় লামাকাজী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৪০ টি ভাতা’র বই বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাতির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।

সাংবাদিক ফারুক আহমদ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, সচিব অমিত সিংহ, সদস্য চমক আলী মেম্বার, মো. শাহনুর আহমদ, প্রতাব পাল।

শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফারুক আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহকারী সচিব রাফসান আহমদ।

এসময় পরিষদের মেম্বার জসিম উদ্দিন, মো. আফজল হোসেন, শ্রী নেপাল চন্দ্র দে, জিসু আচার্য্য, সোহাদা বেগম, আপ্তারুন নেছা, দিলারা বেগম, ইউনিয়ন সমাজকর্মী শামীম আহমদ, সংগঠক শহিদ খান আতা, সমর আলী, নাজিম উদ্দিন, পরিষদের উদ্যোক্তা শাহজাহান আহমদ, রিমা বেগম, উপকারভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ