গোয়াইনঘাট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

গোয়াইনঘাট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০১:৪৮:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মা'দের নিয়ে' মা' সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

শিক্ষিত মা এক সুরভিত ফুল,প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকাল ১১ঘটিকার সময় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম,প্রধান শিক্ষক মো. সালিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআরসি গোয়াইনঘাট এর ইন্সট্রাকটর আতাউর রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি বেলাল আবেদীন,সদস্য বদরুল আলম,রুহুল আমীন সহ কমিটির সকল নের্তৃবৃন্দ৷

প্রধান অতিথির বক্তব্যে প্রতুল চন্দ্র বলেন সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ত্ব দিয়ে সকল শিশুকে স্কুলগামী করেতুলার জন্য নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে ৷যার ফলে বছরের শুরুতেই সকল শিশুর হাতে বই পৌছে যায়, সকল শিশুকে উপবৃত্তি সহ বিভিন্ন সুবিধা পায় ৷তিনি বলেন মা'দের কাজ হলো বাচ্চাদের সময়মতো স্কুলে পাঠানো থেকে শুরু করে স্কুল থেকে যাওয়ার পরে ও যাতে বাচ্চারা পড়ার টেবিলে বসছে কিনা সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা ৷

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মা'দের উদ্দেশ্যে বলেন আপনারা সম্পদ না বানিয়ে নিজের সন্তানদের সম্পদ হিসাবে গড়ে তুলুন ৷কারন আজ যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করে তার জন্য সম্পদের পাহাড় গড়ে দিয়ে যান তবে সেই সম্পদই তার বা তাদের জন্য কাল হয়ে দাড়াবে ৷তাই আমাদের উচিত অর্থ সম্পদ না জমিয়ে সন্তানদেরকে সম্পদ হিসাবে গড়ে তুলা ৷

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরিদা বেগম,আসপিয়া সুলতানা,মস্তাক আহমদ,শামীমা বেগম,সুফিয়া বেগম,নাজমিন আক্তার,শাহনাজ আক্তার,মাছুম আহমদ সহ কমিউনিটির সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ৷

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ