কৃষকরা প্রকৃত মুক্তিযোদ্ধা : এম এ মান্নান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

কৃষকরা প্রকৃত মুক্তিযোদ্ধা : এম এ মান্নান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:৩৭:২১ পূর্বাহ্ন

কৃষকরা প্রকৃত মুক্তিযোদ্ধা : এম এ মান্নান

ছবি : নিজস্ব


সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের আসল বীর মুক্তিযোদ্ধা কৃষকরা, তারা লাঙ্গল কাঁধে নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছে। যুদ্ধ করে যদি তারা বাঁচেন আবার লাঙ্গল নিয়ে মাঠে কাজ করবেন- এই আশা ছিল। তারা দেশের জন্য যুদ্ধ করেছে কিন্তু কিছু খারাপ লোক এখন মুক্তিযোদ্ধার সুবিধা ভোগ করতেছে।  আমরা চাই স্বাধীন দেশে সকল মানুষ ন্যায় বিচার পাবে।

বুধবার (১০ জুলাই) সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই কৃষদের নাম নাই, ঠিকানা নাই তারা তো ভাতা পায় না ও কোন ধরনের সুযোগ সুবিধা পায় নায়। তাদের জন্য বর্তমান সরকার সব সময় কাজ করে যাচ্ছেন। আজ আমরা এই বঞ্চিত কৃষদের মধ্যে অল্প হলে কৃষি যন্ত্রপাতি ও সার বীজ বিতরণ করতেছি। কৃষি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভুঞ্জা সা-আধ এর সভাপতিত্বে কৃষি অফিসার কাওছার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং তিন শতাধিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী