ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন।
সোমবার (৯ নভেম্বর) বাদ আসর সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক মসজিদের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মসজিদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন তিনি।
মসজিদ পরিদর্শন ও মতবিনিময় সভায় স্থানীয় মুসল্লিরা সিসিক প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি মসজিদের উন্নয়নে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, নয়াসড়ক জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সিসিক প্রশাসক হযরত মানিকপীর (রহ.) কবরস্থান পরিদর্শন করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




