ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৈয়া হাওরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার ১০ (জুলাই) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা নিবার্হী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় বন্যা পরবর্তী সময়ে হাওর ও নদীর মৎস্য সম্পদ রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাজাহারুল ইসলামের তত্ত্ববধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টিকারী চায়না জাল বা অবৈধ ফিক্সড ইঞ্জিন অপসারণ করা হয়। ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত খাড়া জাল জব্দ করা হয়।
এছাড়া উক্ত হাওড়ের অন্য আরো স্থানে অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করা হয় এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোয়াইনঘাট সিলেট এর তত্ত্বাবধানে অবৈধ জালগুলো জব্দ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট থানা এবং উপজেলা মৎস্য অফিস মৎস্য সম্পদ রক্ষায় অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




