প্রবাসীর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

প্রবাসীর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৮:২২:১৬ পূর্বাহ্ন

প্রবাসীর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে প্রবাসীর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউপির শেখ মো. সফর উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখের বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিকিক্ষা আসমা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিকিক্ষা তাহেরুননেছার সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ শেখ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক তরুণ চন্দ্র দেব, প্রধান শিক্ষক তপতি রাণী দে, প্রধান শিক্ষক অজয় দে, সহকারী শিক্ষক হাবীব আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নেপুর গুন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন স্কুল শিক্ষার্থী আব্দুল বাছিতের ও গীতাপাঠ করেন অভিজিত দে অয়ন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফজলু মিয়া, আংগুর মিয়া সাবানা বেগম, চঞ্চল দেব, শুক্লা বৈদ্য, শিক্ষিকা পান্না বেগম, রুনু বেগম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখ এর বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার ব্যক্তিগত পক্ষ থেকে ৭৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ