সিলেটে গোয়েন্দার জালে ধরা পড়লো চোরাই চিনির বড় চালান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সিলেটে গোয়েন্দার জালে ধরা পড়লো চোরাই চিনির বড় চালান

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ১১:১৬:৩৮ পূর্বাহ্ন

সিলেটে গোয়েন্দার জালে ধরা পড়লো চোরাই চিনির বড় চালান

ছবি: নিজস্ব


সিলেটে এবার এক কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনিভর্তি ট্রাক আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থান থেকে এসব চিনিভর্তি ট্রাক আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ। এসময় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও শাহপরান থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। 

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানার পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ৬ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি টাকা। এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, একই থানা এলাকার বাইপাস সড়কে অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা। এসময় আরও ১জনকে গ্রেফতার করা হয়।

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানের বিষয়ে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ