গোয়াইনঘাটে চতুর্থ দফা বন্যার পদধ্বনি ডুবছে বীজতলা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে চতুর্থ দফা বন্যার পদধ্বনি ডুবছে বীজতলা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৪:০২:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে চতুর্থ দফা বন্যার পদধ্বনি ডুবছে বীজতলা

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সপ্তাহের ব্যবধানে আবারও চতুর্থদফা বন্যার পদধবনি। গতকাল বুধবারের বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে আমনের বীজ তলা। গত এক মাসের বেশি সময় ধরে গোয়াইনঘাটে পরপর তিন দফা বন্যায় অন্তত কোটি টাকার অধিক সম্পদের ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। তবে পুরোপুরি পানি না কমলে সঠিক নির্ণয় করা যাবে না বলে জানা যায়।উপজেলা প্রশাসন জানায়, বন্যাকবলিত ইউনিয়নগুলোতে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। তবে এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য, বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর।

তৃতীয় দফা বন্যার পানি কমতে না কমতেই চতুর্থ দফা বন্যার মুখোমুখি হতে যাচ্ছে গোয়াইনঘাট বাসী।তবে এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষককুল।আমনের বীজতলা প্রস্তুত ও বীজ বপণের উপযুক্ত সময় আষাঢ় শ্রাবণ দুই মাস।এমন সময় চতুর্থবারের মতো বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তা পড়েছেন কৃষকেরা।কৃষকরা জানান, চাষাবাদযোগ্য জমি পানির নিচে থাকায় অনেকেই আমনের বীজতলা তৈরি করতে পারছেন না।

বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়,কৃষকরা বীজতলায় যাওয়া আসা করছেন,পানি কমায় অনেক কৃষক বীজতলা তৈরি করে বীজ বপন করেছেন।রাত পোহাতেই বপন করা বীজতলার উপরে হাঁটু পানি হওয়ায় চিন্তায় পড়েছেন কৃষকেরা।

কৃষক সিরাজ উদ্দিন ও মজর আলী জানান,গতকাল পানি কমায় বীজ তলা প্রস্তুত করে বীজ বপন করেছেন।আজকে তাদের বীজ তলার উপরে হাঁটুপানি।কৃষক আজির উদ্দিন জানান, বীজ তলার অনেক নিচে পানি যাওয়ায় বীজতলা প্রস্তুত করেছেন আজকে বীজ বপন করার কথা কিন্তু সকালেই বীজ তলা পানিতে তলিয়ে গেছে।এখন তিনি বীজ ঘরে রেখে দিয়েছেন।দফায় দফায় বন্যায় কৃষকের স্বপ্ন চুরমার হচ্ছে।সঠিক সময়ে বীজ বুনতে না পারলে আমন-আবাদ বাধাগ্রস্থ হবে এমনটাই মনে করছেন উপজেলার কৃষকেরা।

৩য় দফা বন্যার রেশ কাটতে না কাটতেই বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৪র্থ দফা বন্যার থাবায় প্লাবিত হচ্ছে গোয়াইনঘাটের নিন্মাঞ্চল, ডুবছে কৃষকের স্বপ্ন। বারবার বন্যায় আঘাতে ক্ষতবিক্ষত মানুষজন পড়েছে বিপাকে। কৃষকদের দিন কাটছে হতাশ মনে। আবারো পানিবন্দি হওয়ার আশংকায় বিপাকে নিন্মাঞ্চলের মানুষজন।

এ দিকে সবমিলিয়ে গত ৩ দফার বন্যায় উপজেলার ২ শত ২৪ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার দুইশত টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ ।এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ