জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৬:২১:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

ছবি : নিজস্ব


জৈন্তাপুরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত অন্যতম সংগঠন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। " বদলে গেছে দিনকাল,নিউজ এখন ডিজিটাল ' এই সংলাপকে বুকে ধারণ করে ২০১৬ সাথে গঠিত এই সংগঠনটির সাংবাদিকরা ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ( ১১ই জুলাই) বিকেল জৈন্তা হিল রিসোর্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও সংবাদকর্মীরা সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ যেমন উপকৃত হয় তেমনি সমাজ তথা নিজ উপজেলার অবহেলিত, নিপীড়িত মানুষের দূরাবস্থার চিত্র তুলে ধরাও সাংবাদিকদের কাজ। এ সময় বক্তব্যে উল্লেখ করা হয় পবিত্র ঈদুল আযহার দিন থেকে পর পর দুই দফা বন্যার কারণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালন করতে কিছুটা বিলম্ব করতে হয়েছে।

এ সময় তারা বক্তব্যে আরো বলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সুনামের সহিত বিগত আটটি বছর পার করে এসেছে। ভবিষ্যতে সকল প্রকার রাজনীতির মতাদর্শের উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে জৈন্তাপুর উপজেলার মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়ন ও সমাজ থেকে অপকর্ম, মাদক, জুয়া সহ সামাজিক ব্যাধি সমূহ নিরসনে সংবাদ প্রচারের মাধ্যমে তা প্রতিহত ও প্রতিকার করতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শোয়াইবুর রহমান, সহ সভাপতি রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যকারী সদস্য তোফায়েল আহমেদ,বিলালুর রহমান,মোহাম্মদ আবদুল্লাহ, সহযোগী সদস্য মুরাদ হাসান।  এর আগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক প্রীতিভোজে সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ