বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চাল বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চাল বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৮:৪৪:০০ পূর্বাহ্ন

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চাল বিতরণ

ছবি : নিজস্ব


বিশ্বনাথ সদর ইউনিয়নের ৬টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ টি পরিবারের সদস্যদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উত্তর ধর্মদা নোয়াগাঁও গ্রামের বাড়ীতে বৃহস্পতিবার দুপুরে ওই চাল বিতরণ করা হয়।

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও আব্দুল কদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মো. আব্দুল কদ্দুছ তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বিশ্বনাথ সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টেগ অফিসার মাহবুব আলম সরকার, যুক্তরাজ্য প্রবাসী কাছা মিয়া তালুকদার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফজর রহমান, আশিক মাহমুদ, আব্দুল মালিক হান্নান, বাবলী বেগম, মায়া বেগম, সমাজকর্মী এলাইছ মিয়া তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠক রিয়াজ উদ্দিন তালুকদার, এনাম উদ্দিন তালুকদার, সিরাজ মিয়া, রাসেল আহমদ, সেবুল আহমদ, নজরুল ইসলাম, ফাহিম আহমদ, সাজ্জাদুর রহমান, আব্দুল আহাদ, শেখ কনাই মিয়া, শেখ জুেেনদ আহমদ, মকবুল আলী প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বনাথ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শ্রীঘ্রই চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন, পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ