সিলেটে দুই অভিযানেই আটক দুই লক্ষাধীক কেজি চোরাই চিনি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সিলেটে দুই অভিযানেই আটক দুই লক্ষাধীক কেজি চোরাই চিনি

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন

সিলেটে দুই অভিযানেই আটক দুই লক্ষাধীক কেজি চোরাই চিনি

ছবি: সংগৃহীত


সিলেট জেলার চোরাকারবারিরা দিন দিন হয়ে উঠছে বেপরোয়া, মাসের ব্যবধানে আটক দুই লক্ষাধীক কেজি চোরাই চিনি, এতে গায়ে লাগেনি চোরাকারবারির। তারা যেনো আরো গতিময় করে তুলছে চোরাই পণ্যের আদান-প্রদান। হরেকরকম পণ্যের মাঝে গত এক বছর থেকে ভারতীয় চিনির প্রতি বেশি ঝুকেছে নতুন এবং পোরান চোরা কারবারি। এতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও ছাত্র নেতাদের সম্পৃক্ততার কথা জানিয়ে মামলাও হয়েছে একাধিক। প্রকাশিত সংবাদ ও জানান দিচ্ছে প্রতিদিন। জেলা এবং মহানগর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রতিদিনই আটক হচ্ছে চোরাই পণ্য তবুও তেমে নেই বোঙ্গা খ্যাত এই চোরাচালান। 

বৃহস্পতিবার (১১জুলাই) গোয়েন্দা (ডিবি) ও শাহপরান  তদন্তকেন্দ্র পুলিশের অভিযানে ভোর ৫টায় ৭টি ট্রাকভর্তি ১ লাখ ১৯ হাজার ৬ শ কেজি ভারতীয় চোরাই জব্দ করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ৭ জনকে আটক করা হয়। তারা হলেন- পাবনা জেলার সুজানগর থানার আন্দরকুটা গ্রামের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), পাবনা সদর থানার নাজিরপুর (কাজিপাড়া) গ্রামের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২), একই গ্রামের মো. সিরাজ সিরাইয়ের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), রাজশাহী জেলার চারঘাট থানার খরের বাড়ি গ্রামের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর জেলার সদর থানার মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদর থানার জালালপুর গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই থানার বাবুল চারা গ্রামের জাহান শেখের ছেলে শাকিল শেখ (২০)।  

গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে লক্ষ লক্ষ টাকার চিনিসহ ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য। সবচেয়ে বেশি হৈ-চৈ ফেলে গত ৬ জুন জব্দকৃত সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান। সিলেটের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যের চিনির ওই চালানের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন আটক হলেও মূল হোতা একজনও ধরা পড়েনি।

অভিযোগ রয়েছে- চিনিসহ ভারতীয় পণ্য চোরাচালানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী- এমনকি স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের সরাসরি মদদে  সিলেট সীমান্ত দিয়ে একের পর এক আসছে চিনিসহ ভারতীয় নানা পণ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে পুলিশ চিনি চোরাচালানকাণ্ডে শুধু বাহকদের গ্রেফতার করলেও মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরেই। ফলে সীমান্ত দিয়ে চোরাই পণ্য প্রবেশ আরও বেড়েছে। আর চোরাকারবারিরা বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে দিন দিন হয়ে উঠছে অতি বেপরোয়া

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ