ছবি: সংগৃহীত
এ যেনো চিনিময় সিলেট! প্রায় প্রতিদিনই ধরা পড়ছে, গ্রেফতার হচ্ছে, কিন্তু তবু চোরাকারবারীদের কিছু যা আসছেনা। তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর পরোয়া করবেইবা কেন? জব্দকৃত চোরাচালানের সাথে যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা সবাই চুনোপুটি, বা দিনমজুর শ্রেণীর।আসল কারবারীরা শুধু নেপথ্যেই থাকছেনা, বরং তাদের পরিচয়ই জানাতে পারছেনা পুলিশ।
এবার একদিনে সিলেট মহানগর ও জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ৪টি ভারতীয় চিনির চালান জব্দ করেছে ।
বৃহস্পতিবার পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই চিনরে চালান জব্দ করা হয়। এসময় ৯জনকে গ্রেফতারও করা হয়েছে।
চিনি বড় চালানটি জব্দ করা হয় বৃহস্পতিবার ভোরের দিকে শাহপরান থানার পীরেরবাজার এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ৬ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে, যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি ২০ লাখ টাকা। এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়।
এর আগে রাত ২টার দিকে সিলেট নগরীর কালিঘাট বাজার এলাকা থেকে ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকার ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় চোরাই চিনি বহনকারী একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় চিনি বহনকারী ডিআই পিকআপটি নীল ও সাদা রংয়ের ত্রিপল দ্বারা মোড়ানো অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধাওয়ায় পিকআপটি রেখে চালক ও অপর আরেক আসামী দৌঁড়ে পালিয়ে যায়। পলাতক আসামীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি বাংলাদেশ সরকারের শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে দেশে এনে সিলেট শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দর থানার খাসদবির এলাকার (সিলেট-কোম্পানীগঞ্জ) থেকে ৪৬ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত ৪৬ বস্তায় চিনি ছিল ২ হাজার ২০৮ কেজি। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা।
এসময় চোরাচালানের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার ঘোষগ্রামের মৃত তোতা মিয়ার ছেলে জালাল উদ্দিন (৫৩), কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের ওহাব আলীর ছেলে মো.রিপন মিয়া (২৫) ও গোয়াইনঘাটের লেঙ্গুরা গ্রামের ছৈদ আলীর ছেলে রাসেল আহমদ (২৪)।
ভোর সাড়ে ৪টায় সিলেটের শাহপরান (রহ.) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে ২৩ লাখ ৫২ হাজার টাকার ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার পুলিশ। এসময় ট্রাকসহ ২ চোরাকারবারিকে আটক করে শাহপরান (রহ.) থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ সোহেল রেজা (পিপিএম বার)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার(৭জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট এলাকায় চেকপোষ্ট বসানো হয়। পুলিশের চেকপোষ্ট দেখে গাড়িটি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর এলাকার দিকে চালিয়ে যেতে থাকে। এসময় পুলিশ ধাওয়া করে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামন থেকে ট্রাকটি জব্দ করে। এসময় পলিথিনের ত্রিপল দিয়া মোড়ানো ভারতীয় ৪০০ বস্তা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।
এঘটনায় গ্রেফতার করা হয় ট্রাক চালক ও পাবনা সদর থানার জালালপুর গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই থানার বাবুল চারা গ্রামের জাহান শেখ‘র ছেলে ও হেলপার শাকিল শেখ (২০)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুজনসহ চিনির মালিক পলাতক সালমানের (৩০) বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শাহপরাণ (রহ) থানায় মামলা দায়ের করে। মামলা নং-১০, তাং-১১/০৭/২০২৪খ্রিঃ । আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
জৈন্তা বার্তা / টিটু




